1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজয় দিবসের দিন প্রান হারালেন ৫ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

বিজয় দিবসের দিন প্রান হারালেন ৫ জন

মোঃজোনায়েদ হোসেন ,কিশোরগঞ্জ প্রতিনিধি

.কিশোরগঞ্জের  জেলার ভৈরবে জগন্নাথপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন মারা গেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার ৩০মিনিটে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু সংলগ্ন জগন্নাথপুর এলাকায় এই মর্মাতিক দুর্ঘটনাটি ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরবর্তীতে মরদেহগুলি ভৈরব হাইওয়ে থানায় রেখে পরিচয় সনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভৈরব হাইওয়ে পুলিশ৷

এছাড়াও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মাধ্যমে জানা যায় , সকাল ৯টার একটু পর  নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিনজন নারী ও একজন পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরব অভিমূখী আসছিলো। পুরাতন ব্রক্ষ্মপুত্র সেতু পাড়ি দিয়ে ভৈরব প্রান্তের জগন্নাথপুর এলাকায় পৌঁছলেই  পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সেটিকে সজরে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুছড়ে গেলে চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন৷

এই বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া জানান, লাশগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। স্বজনদের সন্ধান পাওয়ার পর বাকি প্রক্রিয়া চালানো হবে বলে জানান৷

দুর্ঘটনার পর দুটি কাভার্ড ভ্যানই ফেলে পালিয়ে গেছে চালকরা। পুলিশ গাড়ির নাম্বার প্লেট দেখে নাম-ঠিকানা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানা  যায়৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD