1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিককে বাসা থেকে অপহরণচেষ্টার অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

রাজশাহীতে সাংবাদিককে বাসা থেকে অপহরণচেষ্টার অভিযোগ ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী নগরীতে ফয়সাল আহমেদ নামে স্থানীয় এক সাংবাদিককে নিজ বাসা থেকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ফয়সাল আহমেদ দৈনিক বণিক বার্তা পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তার বাসা নগরীর শিরোইল দোসর মন্ডলের মোড় এলাকায়।

জিডি সূত্রে জানা গেছে, গত রোববার (৮ ডিসেম্বর) ১টা ৩৭ মিনিটে সাংবাদিক ফয়সালের বাড়ির সামনে এসে শাওন, রাসেল, টিংকুসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি বিশৃঙ্খল ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। তারা সাংবাদিক ফয়সালকে বাড়ির নিচে একটি চেক নিয়ে আসতে বলেন। তিনি চেক নিয়ে না এলে তারা তালা ভেঙে বাসায় প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে মুঠোফোনে ওই সাংবাদিককে ‘যেখানে পাবে, সেখানেই হাত-পা ভেঙে প্রাণে মেরে ফেলার’ হুমকি দেন।

এ বিষয়ে সাংবাদিক ফয়সাল আহমেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্ট শরিফুল ইসলাম সন্ত্রাসী পাঠিয়ে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন। তিনি চাকরি দেওয়ার নামে আবুল বাশার নামে আমার এক বন্ধুর কাছে থেকে অর্থ হাতিয়ে নেন। শরিফুল নিজেকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের খাস লোক ও চাকরি দেওয়ার মতো তার ক্ষমতা আছে বলে আশ্বাস দিয়ে এই প্রতারণা করেন।

সাংবাদিক ফয়সাল আরও বলেন, বাশারের মা গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য অর্থের প্রচণ্ড প্রয়োজন। শরিফুলের কাছে এই পরিস্থিতিতে তার পাওনা অর্থ চাইতে গেলে তিনি আপত্তি জানাচ্ছেন। এমনকি স্থানীয় কিছু মাস্তানকে দিয়ে তাকে ফোনে হুমকি দিচ্ছেন। এসব ঘটনা তিনি আমাকে জানান এবং তাকে সহযোগিতার অনুরোধ করেন। বিষয়টি জেনেটিক্স বিভাগের সভাপতিকে অবহিত তিনি শরিফুলকে অর্থ পরিশোধের নির্দেশ দেন। কিন্তু প্রতারক শরিফুল অর্থ পরিশোধ না করে উল্টো বিনোদপুর বাজারের কিছু মাদকাসক্ত সন্ত্রাসী ভাড়া করে আমাকে অপহরণপূর্বক চেক কেড়ে নেওয়ার পরিকল্পনা করেন।

এ বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাসুদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে থানায় একটি জিডি করতে বলেছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে খুব শিগগির আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সে প্রেক্ষিতে থানায় জিডি করা হলেও  ৬ দিন পরও আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই বলে সাংবাদিক ফয়সাল আহমেদ জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD