1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

নওগাঁয় আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর ধামইরহাটে আলমপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মন্ডলের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং ঐতিহাসিক মাহিসন্তোষ মাজারের টাকা আত্মসাৎ করাসহ নানান অপকর্মের অভিযোগ এনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ডিসেম্বর নামক আঞ্চলিক মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য এবং সাধারণ জনগণ।উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাহি সন্তোষ মাজার এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, মাজার মসজিম ইমাম আব্দুর রহিম, মোয়াজ্জিন আব্দুল মালেক, খাদেম মঈন উদ্দীন, রাজু আহমেদসহ মাজার এলাকার গ্রামবাসি। মানববন্ধনে বক্তারা জানান, আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি মন্ডল দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানিমূলক কর্মকান্ড করছেন। পাশাপাশি বিগত ১৫ বছর ধরে মাহি সন্তোষ মাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকা অবস্থায় মাজারের টাকা আত্মসাৎ করা সহ ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের নিকট থেকে বিভিন্ন ধরনের ভাতার কার্ড, জন্ম সনদ, মৃত্যু সনদ প্রদানের জন্য মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে। মানববন্ধনে লুটপাট ও দূর্নীতির সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানকে দ্রুত অপসরণ ও আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান সাধারণ জনগণ। সবশেষে উপজেলা নির্বাহী অফিসে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD