
গোয়ালন্দে দ্রুতগামী বাস চাপায় পথচারীর মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আনুমানিক মৃত ব্যাক্তির বয়স (৩৫) বছর হবে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই পথচারী হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় রাজবাড়ী হতে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস (যার নং-০০৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জুয়েল শেখ বলেন, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় বাস চাপায় এক পথচারীর মৃত্যুর খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া বাসটিকে জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।