
সাভারে সবুজ স্বদেশ যুব সংঘের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঢাকার সাভারে তিন নং ওয়ার্ডে সবুজ স্বদেশ যুব সংঘের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
১৩ ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড কামাল গার্মেন্টস সংলগ্ন গাজী মার্কেট প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও প্যানেল মেয়র, আগামী নির্বাচনে মেয়র পদ প্রার্থী মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে মহান বিজয় দিবসে সকল শহীদের ও জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
তিনি বলেন, বিগত সময়ে সাভার পৌরসভার তেমন কোন উন্নতি হয় নাই। তারা পারতো আপনাদের নিয়ে আপনাদের সুন্দর সাভার তৈরি করতে, তা না করে নিজের ব্যক্তি স্বার্থটাই দেখেছে। আমি মেয়র পদপ্রার্থী আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের কথা দিচ্ছি সাভার পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো। কোন চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, ইভটিজিং থাকবে না। একজন ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। কোন মা বোন রাস্তায় বের হলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। পৌরসভার প্রতিটা নাগরিক শতভাগ নাগরিক সুবিধা পায় আমি সে ব্যবস্থাই করব ইনশাআল্লাহ। প্রতিটা ওয়ার্ডে উন্নয়ন কমিটি থাকবে। আপনারাই হবেন উন্নয়ন কমিটির সদস্য। আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে।
পৌরসভার কোন মাদক থাকবে না। আমি আগেও বলেছিলাম যদি কোন মাদক সেবী তার চিকিৎসা ব্যবস্থার সামর্থ্য না থাকে প্রয়োজনে আমি তাকে আমার নিজ খরচে তাকে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা ব্যবস্থা করবো।
মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম তিনি আরো বলেন, আপনারা দলমত নির্বিশেষে যেভাবে সাড়া দিয়েছেন। আপনাদের সহযোগিতায় আমি পৌর মেয়র নির্বাচিত হব ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদর্শে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
সবুজ স্বদেশ যুব সংঘের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ আব্দুল গফুর বাবুল, যুগ্ম সম্পাদক, সাভার পৌর বিএনপি, পৌর ছাত্রদল, যুবদল ও এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ, মিডিয়াকর্মী।