
ফের ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে সাড়ে ৫ ঘন্টা ফেরি বন্ধের পর, পুনরায় চালু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে সাড়ে ৫ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরী চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল ৮ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয় থেকে জানা যায়, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। জানা যায়, তখন দু পাড়ের ঘাট এলাকায় দূরপাল্লার বাস ও বাসের যাত্রীসহ ট্রাকগুলোকে পারাপারের অপেক্ষায় মহাসড়কে আটকে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার পরিমাণ রাত ২ টার পর থেকে বেড়ে গেলে রাত আড়াইটার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৮ টায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারে ১২টি ফেরী চলাচল করছে ও তিনটি ফেরীঘাট ঘাট চালু রযেছে।