1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

গোয়ালন্দে স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত
গোয়ালন্দে স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী গোয়ালন্দে একটি স্কুলের বার্ষিক পরিক্ষার ষষ্ঠ শ্রেনী হতে নবম শ্রেণির শিক্ষার্থীদের জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ জন দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাইয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খাবারের তালিকায় ছিল সাদা ভাত, ডিম ভুনা , সবজি, ডাল ও পানি।
খাবারগুলো  প্যাকেটজাত করে দুস্হ্যদের হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে স্কুল ক্যাম্পাসে বাবুর্চিদের সাথে রান্নার কাজেও সহায়তা করেন শিক্ষার্থীরা। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্কুল কতৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন বলেন, জীবন ও জীবিকা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীরা নিজেরাই বাজেট প্রনয়ন, বাজার সদাই করা, বাবুর্চিদের সাথে থেকে রান্না করা এবং দুস্হ্যদের হাতে খাবার তুলে দেয়। এর মাধ্যমে একাডেমিক পড়ালেখার পাশাপাশি তারা মানব সেবায় উদ্বুদ্ধ হতে পারবে। তবে বিনামূল্যে অনেকেই খাবার নিতে আগ্রহী না এবং লজ্জাবোধ করবেন বলে আমরা ২০ টাকার বিনিময়ে খাবারের ব‍্যবস্থা রেখেছি। এক্ষেত্রে কারো কাছে টাকা না থাকলে বিনামুল্যে খাবার নিতে পেরেছে সবাই। স্কুল কর্তৃপক্ষ তাদের পাশে থেকে এ কাজে সার্বিকভাবে সহায়তা করেছে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া আক্তার জারা ও তানজিদ ওয়াসিক সীমান্ত জানান, আজকে এই ব্যাতিক্রমধর্মী ব্যবহারিক কাজের সাথে যুক্ত হতে পেরে তারা অনেক অনন্দিত। এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD