1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে সেমিনার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণায় ‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনাঃ গণমাধ্যমের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতর (পিআইডি)  এই সেমিনারের আয়োজন করে।
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায়  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোণা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান।
সেমিনারে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা, সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরন ও ন্যায্যতাভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD