
দিনাজপুরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির নেত্রী হাসনাহেনা হীরা
দিনাজপুর প্রতিনিধি ঃ আজ ৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেন দিনাজপুর জেলা বিএনপির জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক জনাবা হাসনাহেনা হীরা।
জনাবা হাসনাহেনা হীরার নেতৃত্বে দিনাজপুর শহরে বিভিন্ন রাস্তার মোড়ে গরীব দুঃখী মানুষের কাছে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং উক্ত কার্যক্রম সামনে চলমান থাকবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।