1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দ উল্লাস এলাকাবাসীর। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় আনন্দে এলাকাবাসী।

রাজশাহী ব্যুরো ঃ গতকাল মঙ্গলবার ১০ ডিসেম্বর  বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ দুজন কমিশনারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুই কমিশনারের একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এদিকে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী দুদকের কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নব-নিযুক্ত দুদক কমিশনার ‘মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী’ একজন স্বনামধন্য অবসরপ্রাপ্ত জেলা জজ ও লেখক। তিনি কৃতী পরিবারের সন্তান। তাঁর পিতা চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় নিবাসী ‘আলহাজ্ব শাহজাহান আলী মিঞা ওরফে পচু হাজী’ হলেন হযরত শাহনেয়ামতুল্লাহ (রাঃ) এর নবম অধনস্তন পুরুষ (বংশধর), একজন সমাজসেবী ব্যক্তিত্ব। তাঁর এক বোন ‘জাহ্ণবী জাইমা’ খ্যাতিমান কবি ও লেখক।

উল্লেখ্য, গতকাল দুদকের চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন এবং নতুন দুই কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ-কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD