1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ধামইরহাটে প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

ধামইরহাটে প্রবীণ সাংবাদিকের ইন্তেকাল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
মোঃ মোস্তাফিজুর রহমান

নওগাঁর ধামইরহাটের প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেন(৭৫) ইন্তেকাল করেছেন। গত ০৯ ডিসেম্বর উপজেলার মালাহার গ্রামে মধ্যাহ্ন ভোজের পর বিকেল সাড়ে ৪টায় নিজের অসুস্থতা বোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার ইন্তেকাল হয়। মৃত্যুর পূর্বে তিনি স্বাভাবিক চলাফেরা করতেন। কর্মজীবনে তিনি উপজেলার জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং এক সময় ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিক পেশায় অত্যন্ত সুদক্ষ লেখনীতে অভ্যস্ত এবং সদাচারী আলতাফ হোসেন মৃত্যুকালে ৪ মেয়ে, নাতি-নাতনী, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ধামইরহাট সাংবাদিক সমাজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। নওগাঁ জেলা প্রেসক্লাব এবং মফসল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD