1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম: অতিরিক্ত বিভাগীয় কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম: অতিরিক্ত বিভাগীয় কমিশনার ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় অফিস ও আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম হচ্ছে চির সত্য ও শাশ্বত সুন্দরের ধর্ম। পারস্পরিক কল্যাণ কামনা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্তে¡ও অন্যকে প্রাধান্য দেওয়া— এসব হচ্ছে ইসলামের চিরায়ত সৌন্দর্য। পারস্পরিক সৌহার্দ্য ও পরার্থপরতায় ইসলাম। সেই লক্ষ্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। এটাই পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি আর ভালোবাসার উজ্জ্বল নমুনা। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইসলামের মহান গুণাবলি নিজেদের ভেতরেও বিকশিত করার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. মফিদুল ইসলাম। এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দীন।

অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসিরুদ্দিন শেখ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD