1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।

রায়পুরে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১দফার লিফলেট বিতরণ ও  মতবিনিময়  সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
রায়পুরে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১দফা লিফলেট বিতরণ ও  মতবিনিময়  সভা অনুষ্ঠিত।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুরপ্রতিনিধি :
৪ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টায় গণতন্ত্র, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে  লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শাখার উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস (রাজেশ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল খালেদ, লক্ষ্মীপুর সদর পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব মোহাম্মদ রিফাত, রায়পুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত, সদস্য সচিব মো. সোহাগ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাধে শ্যাম বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “রাজনৈতিকভাবে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় দেশে পুনরায় স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটতে পারে। ৫ আগস্টের আন্দোলনে ছাত্ররাই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিলেন।” তিনি আরও বলেন, “ছাত্রদলের কোনো সদস্য অপরাধে জড়ালে তা জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করতে হবে।”
পরে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান এবং আগামীর প্রতিশ্রুতিসংবলিত বই বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD