1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।

কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

কোটি টাকা বেতনের এক উপ-সহকারী প্রকৌশলী

রাজশাহী ব্যুরো ঃ ঢাকায় দেড় কোটি টাকার ফ্ল্যাট, রাজশাহীতে ৭ কোটি টাকার ৫ তলা বাড়ী, নিজ গ্রামে ২ কোটি টাকার আলীশান বাড়ী, ৫৩ লাখ টাকায় ১.১৫ একর জায়গা কিনে ২ কোটি টাকার জায়গা জালিয়াতি করে জবর দখল, রাজশাহী, গোদাগাড়ী ও আশ-পাশের অঞ্চলে আরো ৭-৮ টি জমি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে কিনেছেন। চড়েন একটি বিলাসবহুল গাড়ীতে।  শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। তিনি খাদ্য অধিদপ্তরের একজন উপ-সহকারী প্রকৌশলী। তাহলে এত সম্পদ কিভাবে ? নিশ্চয় তার বেতন কোটির অংকে !

না, বেতন কোটির অংকে নয় ; হাতে আলাদিনের চেরাগ থাকলে কি আর কোটি টাকার বেতন লাগে ?  তিনি ছিলেন আওয়ামী সরকারের আমলে খাদ্য অধিদপ্তরের বদলি-পদোন্নতি-পদায়ন-ঠিকাদরি-ঘুস সহ যাবতীয় দুর্নীতির নিয়ন্ত্রক সিন্ডিকেটের সদস্য, এটাই ছিল তার আলাদিনের চেরাগ।

সম্প্রতি এমনই সব বিষয় তুলে ধরে দুদক চেয়ারম্যান বরাবর  “রাজশাহী আঞ্চলিক খাদ্য (RC) অধিদপ্তরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী শেখ মোঃ মাহবুব হোসেন, পিতা-শেখ মোঃ আনোয়ার হোসেন বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জমি দখল ও টেন্ডার বাজির মাধ্যমে বাড়ী, গাড়ীসহ প্রায় ৬০-৭০ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে” লিখিত অভিযোগ করেছেন খোদ খাদ্য ভবনের সামিউল ইসলাম নামে এক অফিস সহকারী।

এই কোটিপতি উপ-সহকারী প্রকৌশলীর নাম শেখ মো: মাহবুব হোসেন৷ তিনি রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের অধীনে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কাজ করেন।

কথা বললে অভিযুক্ত শেখ মাহবুব হোসেন বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে অপদস্ত করতেই এই অভিযোগ। আমি রাজশাহীর গোদাগাড়ীতে একটি জমি বায়নানামা করেছি, সেটা দখল না দিতে ঐ জমির মালিক এগুলো করাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD