1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।

ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত
ফরিদপুরে পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“অধিকার নিশ্চিত হলে এইচআইভি/এইডস যাবে চলে”- প্রতিপাদ্যে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়ে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম (পলিন)।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল আমিন সরোয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, গণস্বাস্থ্য কেন্দ্রের অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এসময় বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুদিন ব‍্যাপী বিনামূল্যে এইচআইভি/এইডস পরিক্ষা কর্মসূচির দুটি বুথ উদ্বোধন করেন। এসময় এইডস সচেতনতায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথচারী, অটো ও রিক্সা চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD