1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন আনন্দ একাদশ আদর্শ গ্রাম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত
গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন আনন্দ একাদশ, আদর্শ গ্রাম
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন”- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে “সামাদ মনির স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় কুমড়াকান্দি এলাকায় গোয়ালন্দ কুমড়াকান্দি যুব সমাজের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় রাজ স্মৃতি একাদশ ও আনন্দ একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে ১-০ গোলে রাজ স্মৃতি একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনন্দ একাদশ, আদর্শ গ্রাম।
ফাইনাল খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিন মোল্লা, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি মো. আজিম ইসলাম, ফরিদপুর এস. এস ব্রাদার্স এন্ড থাই এ‍্যালুমিনিয়াম বিল্ডার্সের প্রোপ্রাইটার মো. আজম আলী বেপারী, ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও প্রায় হাজার দেড়েক দর্শক মন্ডলী।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর গোয়ালচামট মাহিম স্কুল মার্কেটে অবস্থিত ব‍্যবসায়ী প্রতিষ্ঠান এস. এস ব্রাদার্স এন্ড থাই এ‍্যালুমিনিয়াম বিল্ডার্স।
উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন।
চ‍্যাম্পিয়ন দলের দলীয় অধিনায়ক ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, এ বিজয় আমার একার নয়, দলের সবার যৌথ প্রচেষ্টায় ভালো খেলা প্রদর্শন করেই আমরা এ টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD