1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের।

গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত
গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলার উজানচর হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে হাজী দুদুখান পাড়া এলাকায় হাজী দুদুখান পাড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির আয়োজনে এ হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উজানচর জামায়াতে ইসলামী শাখার আমীর মাওলানা সামসুল হকের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান।
উজানচর জামায়াতে ইসলামী শাখার আমীর মাওলানা সামসুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখসহ উজানচর ছাত্রদলের নেতৃবৃন্দ, হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাওসার খানের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বিল্লাল জমাদ্দার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ মো. রুহুল আমিন।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD