নভেম্বর ২৫, ২০২৪, ১০:৪৪ পি.এম
গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলার উজানচর হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে হাজী দুদুখান পাড়া এলাকায় হাজী দুদুখান পাড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির আয়োজনে এ হিফজুল কোরআন কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উজানচর জামায়াতে ইসলামী শাখার আমীর মাওলানা সামসুল হকের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান।
উজানচর জামায়াতে ইসলামী শাখার আমীর মাওলানা সামসুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখসহ উজানচর ছাত্রদলের নেতৃবৃন্দ, হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাওসার খানের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বিল্লাল জমাদ্দার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ মো. রুহুল আমিন।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM