1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর বাঘায় কৃষককে গলা কেটে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

রাজশাহীর বাঘায় কৃষককে গলা কেটে হত্যা

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কে’টে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ২৩ নভেম্বর সকালে রাজশাহী জেলার বাঘা  উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ পাওয়া যায়।

নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আনিসুরের দুই মেয়ে ও এক ছেলে।

নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যায় আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। শনিবার সকালে লোক মারফত জানতে পারে বজলু মাষ্টারের আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে মর্মে নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করে। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্দেশ্যে  রওনা হয়। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কারণ যে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে টাকা পাওয়া যায়নি।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক গণমাধ্যমকে  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এর পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, কে বা কারা এবং কি কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD