রাজশাহীর বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি
বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কে’টে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ২৩ নভেম্বর সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ পাওয়া যায়।
নিহত আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। আনিসুরের দুই মেয়ে ও এক ছেলে।
নিহত আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যায় আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি। বাড়িতে ফেরা না দেখে রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। শনিবার সকালে লোক মারফত জানতে পারে বজলু মাষ্টারের আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে মর্মে নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করে। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেয়। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কারণ যে পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিল সে টাকা পাওয়া যায়নি।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এর পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, কে বা কারা এবং কি কারণে আনিসুরকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM