1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আ: আহাদ ঝন্টু (৫০), মো: সাজেমুল ইসলাম (৬০), মো: রিপন হোসেন (৩৫), মো: বাবু হোসেন (৪৫), মো: মাবুদ শেখ (৪৫) ও মো: রাসেল (৪১)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের মাধ্যমে ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের টিমটি ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD