আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৬ জুয়াড়ি আটক।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আ: আহাদ ঝন্টু (৫০), মো: সাজেমুল ইসলাম (৬০), মো: রিপন হোসেন (৩৫), মো: বাবু হোসেন (৪৫), মো: মাবুদ শেখ (৪৫) ও মো: রাসেল (৪১)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের মাধ্যমে ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের টিমটি ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM