1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁয় ক্লাবের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে মোটরসাইকেল আগুন আহত ৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

নওগাঁয় ক্লাবের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে মোটরসাইকেল আগুন আহত ৩,

নওগাঁ প্রতিনিধিঃ-মোঃহাবিবুর রহমান,
নওগাঁর মান্দায় ক্লাবের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের
দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে । সেই সময়  ভাঙচুর করা হয়েছে আরও ৫টি মোটরসাইকেল। এসময় প্রতিপক্ষের দুই পক্ষের  মারধরে চারজন আহত হন বৃহস্পতিবার রাত পৌণে ৯ টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়।  মারপিটের ক্লাবের সদস্যরা হলো জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাগরনী ক্লাবের সভাপতি আবু  সরকার হীরা বলেন, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’ এসময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে জাগরনী ক্লাবের একাধিক সদস্য জানান, কিছু লোকজন  ক্লাবের সদস্য নন। এর পরও তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ বিষয়ে অভিযুক্ত রাজু আহমেদের মোবাইলফোনে একাদিক বার  যোগাযোগ করা চেষ্টা করা হলে তাহাকে না পাওয়া তার বক্তব্য দেওয়া সমভাব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার স্থলে কাউকে পাওয়া যায় নি। ঘটনার এখন পর্যন্ত কেউ এজাহার করেননি।এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD