1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

রুয়েটের নতুন ভিসি যোগদান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

রুয়েটের নতুন ভিসি যোগদান

_____মোস্তাফিজুর রহমান। রাজশাহী ব্যুরো চীফ।

২০ শে আগস্ট রবিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট ) এর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করেছেন । তার যোগদানকে স্বাগত জানিয়েছেন রুয়েটের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ ।

অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম নতুন উপাচার্য হিসেবে যোগদান করেই সকাল থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য , বিভিন্ন ইনিস্টিটিউটের পরিচালক, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানদের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন । রুয়েটের বর্তমান একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে অবহিত হন ।
এছাড়া তিনি বিকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পালাক্রমে সকল শিক্ষক ,কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন । তিনি রুয়েটের শিক্ষা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এক পরিবারের মত ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব সুস্থভাবে পালনের আহ্বান জানান ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট মহামান্য রাষ্ট্রপতি এর অনুমোদনক্রমে অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট ) এর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় । তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ।
অধ্যাপক ড, মোঃ জাহাঙ্গীর আলম ১৯৬০ সালের চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে এইচএসসি, ১৯৮৪ সালে চুয়েট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯২ সালে এম এস সি ইঞ্জিয়ারিং ডিগ্রি অর্জন করেন । এছাড়া তিনি ১৯৯৪ সালে ইউনেস্কো স্কলারশিপে আনা ইউনিভার্সিটি অব মাদ্রাজ ( ইন্ডিয়া ) থেকে পিএইচডি এবং ১৯৯৭ সালে ভূমিকম্প ( আর্থকয়েক ) ইঞ্জিনিয়ারিং এর উপর পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ অর্জন করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD