1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

কিশোরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

কিশোরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকা ১ম বর্ষ পুর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৫ নভেম্বর ২০২৪)দুপুরে কিশোরগঞ্জ থানা মোড় সংলগ্নে বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সকালের বাণী পত্রিকা কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম (ডালিম)।
আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ শিব্বির আহমেদ,

 

প্রধান অতিথি বক্তব্যে আব্দুল্লাহ আল মামুনবলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকালের বাণীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে গরীব ও খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবে। সেই সাথে পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিজ্ঞাপন দাতা এবং সংবাদকর্মীদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সকালের বাণী পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক দেশসেবা পত্রিকা স্টাফ রিপোর্টার মোঃ সবুজ মিয়া, দৈনিক বায়ান্নর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাকিল হোসেন, দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি মোঃ আদর আলী, দৈনিক সংবাদ সারাবেলার উপজেলা প্রতিনিধি আসিফ ইশতিয়াক লিওন,দৈনিক
বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা সাংবাদিক সুমন, সাংবাদিক মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD