কিশোরগঞ্জে সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সত্য সততা ও সমৃদ্ধির দৈনিক সকালের বাণী পত্রিকা ১ম বর্ষ পুর্তি ও অগ্রযাত্রার ২য় বর্ষ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৫ নভেম্বর ২০২৪)দুপুরে কিশোরগঞ্জ থানা মোড় সংলগ্নে বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সকালের বাণী পত্রিকা কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম (ডালিম)।
আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ শিব্বির আহমেদ,
প্রধান অতিথি বক্তব্যে আব্দুল্লাহ আল মামুনবলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সকালের বাণীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আশা করি, এই পত্রিকা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে গরীব ও খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরবে। সেই সাথে পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিজ্ঞাপন দাতা এবং সংবাদকর্মীদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। সকালের বাণী পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক দেশসেবা পত্রিকা স্টাফ রিপোর্টার মোঃ সবুজ মিয়া, দৈনিক বায়ান্নর কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সাকিল হোসেন, দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি লাতিফুল আজম, স্বদেশ বিচিত্রার প্রতিনিধি মোঃ আদর আলী, দৈনিক সংবাদ সারাবেলার উপজেলা প্রতিনিধি আসিফ ইশতিয়াক লিওন,দৈনিক
বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা সাংবাদিক সুমন, সাংবাদিক মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM