1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল ফরিদপুরের সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক আটক সিরাজগঞ্জ তাড়াশে মাত্র ৮ দিনের ব্যবধানে কৃষকের ১০ টি গরু চুরি পাঁচবিবিতে সার-বীজ বিতরণে নজরদারি জোরদার, অনিয়ম হলে ব্যবস্থা: ইউএনও লবণচরার ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি কদর ও ফারুক গ্রেপ্তার সুনামগঞ্জে মোটর সাইকেলেএকসিডেন্ট করে যুবকের মৃত্যু! ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল, আলোচনায় অক্টোবরের তারিখ পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চন্দ্রপাড়া দরবারের উরস শরীফের প্রস্তুতি সভায় দুস্থ জাকেরদের মাঝে অনুদানের চেক বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

চন্দ্রপাড়া দরবারের উরস শরীফের প্রস্তুতি সভায় দুস্থ জাকেরদের মাঝে অনুদানের চেক বিতরণ

শিমুল তালুকদার, সদরপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পীর সাহেবের বার্ষিক উরস শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি উপলক্ষে জলসায়ে ওরছ পাক সোমবার বাদ আসর শুরু হয়ে মঙ্গলবার ফরজ পর্যন্ত ওয়াজ নসিয়ত ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্যদিয়ে প্রস্তুতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে ৫শতাধিক দুস্থ্য জাকেরদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়।

ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী দুস্থ্য জাকেরদের মধ্যে অনুদান চেক হস্তান্তর করেন। একই সঙ্গে দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী পীর কেবলাজানের বার্ষিক উরস শরীফের তারিখ আগামী ১৫ই জানুয়ারী রোজ বুধবার ঘোষণা করা হয়।

জলসায়ে ওরছ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান,আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদুন্নবী, জিকির-আজকার ও শরিয়ত-তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরী মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD