1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে : পররাষ্ট্রমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৯২৪ বার পঠিত

বাংলাদেশ  যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে একটি চিঠি লিখেছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

স্থানীয় সময় গত বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর কাছে চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা আপনার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগে নিহত, আহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

মোমেন বলেন, আমরা, বাংলাদেশের সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি এবং আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানাচ্ছি।

মাউইর মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসে মাত্রা এবং দুর্যোগের সময় ঝুঁকি হ্রাসে গুরুত্বের বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেয় বলেও চিঠিতে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD