1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু আরএমপি ডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ ব্যক্তি গ্রেপ্তার।     থানচিতে গণসংহতি আন্দোলনের অফিস উদ্বোধন, পদযাত্রা ভক্ত ঢল। রাজশাহীতে হেরোইন আত্মসাতে বাহককে হত্যা :মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চার্জশিট কিশোরগঞ্জে নকল ঔষুধ ও ভেজাল খাবার তৈরীর অভিযোগে এক ব্যাক্তির ৫০ হাজার টাকা জরিমানা মুসলমান অন্যকে আগে আঘাত করে না, তবে আঘাত আসলে তা প্রতিহত করে। পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঘন ঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিলে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছে বিজয় এলো দিনাজপুর সদর উপজেলা শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল

নওগাঁ প্রতিনিধিঃ
দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে  অনুষ্ঠিত হয়েছে, নওগাঁর রাণীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল। গতকাল  শনিবার (২৬ অক্টোবর) উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চারটি বুথের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয় । তবে সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাতে সাতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। কাউন্সিলে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোট প্রদান করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কাজী রবিউল ইসলাম রবি জানান, গত ২০০১ সালে সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০২৪ সালের ২৬ অক্টোবর আজ শনিবার এই ভোট  অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বেলা ১১টার সময় ভোট গ্রহণ শুরু করা হয়েছে যা চলেছে বিকেল ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন এবং এস এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম, আর সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাহাবুল ইসলাম এবং  মেজবাউল হক লিটন ও সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্বদ্বীতা করেন। ভোট শেষে গণনার পর সভাপতি নির্বাচীত হয়েছেন মোঃ- এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন মোঃ- মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন সাখোয়াত হোসেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD