নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল
নওগাঁ প্রতিনিধিঃ-
দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, নওগাঁর রাণীনগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল। গতকাল শনিবার (২৬ অক্টোবর) উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে চারটি বুথের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয় । তবে সকালের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাতে সাতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। কাউন্সিলে উপজেলার আটটি ইউনিয়ন বিএনপির ৫৬৮ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোট প্রদান করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার কাজী রবিউল ইসলাম রবি জানান, গত ২০০১ সালে সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো। এরপর ২০২৪ সালের ২৬ অক্টোবর আজ শনিবার এই ভোট অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বেলা ১১টার সময় ভোট গ্রহণ শুরু করা হয়েছে যা চলেছে বিকেল ৩টা পর্যন্ত। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি পদে এস এম আল ফারুক জেমস ও আলহাজ মো. এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন এবং এস এম জাকির হোসেন ও এমদাদুল ইসলাম, আর সাংগঠনিক সম্পাদক পদে কাজী সাহাবুল ইসলাম এবং মেজবাউল হক লিটন ও সাখোয়াত হোসেন, রুবেন চৌধুরী ও মতিউর রহমান উজ্জ্বল প্রতিদ্বদ্বীতা করেন। ভোট শেষে গণনার পর সভাপতি নির্বাচীত হয়েছেন মোঃ- এছাহক আলী, সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন মোঃ- মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন সাখোয়াত হোসেন ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM