1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত।।

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভূলতা হাইওয়ে ফাঁড়ি পুলিশ মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল, মহাসড়কের উপর পার্কিং ও  কাঁচাবাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ।

২৩  অক্টোবর বুধবার সকাল ১০ টায় ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ  আলী আরশাফ  মোল্লাকে ভূলতা সিলেট মহাসড়ক   ফুটপাতে   অভিযান পরিচালনা করেতে দেখা যায়।  এ সময়  আলী আরশাফ  মোল্লার সাথে  এসআই রিপনসহ সঙ্গিয় ফোর্সের সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে। আলী আরশাফ আরো জানান কয়েক দিন যাবত ভুূলতা ও গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অনেকটা কমে আসে।

বিভিন্ন গণমাধ্যমে এখানকার জনভোগান্তির সংবাদ প্রকাশিত হওয়ার পর হাইওয়ে ফাঁড়ির পুলিশ এ অভিযান শুরু করেছে।

এ অভিযানে প্রায়ই মহাসড়কের ওপর বসানো দোকানপাট উচ্ছেদ করাসহ রেন্ট এ কার স্ট্যান্ড পরিষ্কার করা হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ ফুটপাত তুলে দিলে এলাকা ভালো লাগে, কিন্তু এই উচ্ছেদ ও অবৈধ যানবাহন আটকের অভিযান বেশি দিন থাকবে না।

এ বিষয়ে হাইওয়ে ফাঁড়ির টিআই মোঃআলী আরশাফ মোল্লা জানান, মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে কোনো অবৈধ দোকান বসতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD