রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত।।
রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভুলতা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভূলতা হাইওয়ে ফাঁড়ি পুলিশ মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল, মহাসড়কের উপর পার্কিং ও কাঁচাবাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ।
২৩ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ভূলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আলী আরশাফ মোল্লাকে ভূলতা সিলেট মহাসড়ক ফুটপাতে অভিযান পরিচালনা করেতে দেখা যায়। এ সময় আলী আরশাফ মোল্লার সাথে এসআই রিপনসহ সঙ্গিয় ফোর্সের সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে। আলী আরশাফ আরো জানান কয়েক দিন যাবত ভুূলতা ও গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা ও গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ অনেকটা কমে আসে।
বিভিন্ন গণমাধ্যমে এখানকার জনভোগান্তির সংবাদ প্রকাশিত হওয়ার পর হাইওয়ে ফাঁড়ির পুলিশ এ অভিযান শুরু করেছে।
এ অভিযানে প্রায়ই মহাসড়কের ওপর বসানো দোকানপাট উচ্ছেদ করাসহ রেন্ট এ কার স্ট্যান্ড পরিষ্কার করা হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, হাইওয়ে পুলিশ ফুটপাত তুলে দিলে এলাকা ভালো লাগে, কিন্তু এই উচ্ছেদ ও অবৈধ যানবাহন আটকের অভিযান বেশি দিন থাকবে না।
এ বিষয়ে হাইওয়ে ফাঁড়ির টিআই মোঃআলী আরশাফ মোল্লা জানান, মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে কোনো অবৈধ দোকান বসতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM