1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ।

রাজশাহী ব্যুরো ঃশেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুই মাসের ব্যবধানে দ্বিমুখী বক্তব্য প্রদান করায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে রাজশাহীতে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর সোমবার মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি পালন করেন।

এসময় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারীরা। রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালেহউদ্দিন আম্মার জানান, রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে দুই মাস যেতে না যেতেই তার আগের বক্তব্য পরিবর্তন করছে। তার মানে আমাদের এই আন্দোলনকে বির্তকিত করার চেষ্টা করছে। আমাদের এই আন্দোলন গণঅভ্যুত্থানকে পরিবর্তন করার বিন্দু পরিমান সুযোগ নেই। আমাদের ১৪শত শহীদ ও ২২ হাজার আহতের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা ও বিপ্লব। আমরা চাই অনিতি বিলম্বে তার পদত্যাগ চাই এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে।

রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম জানান, দুই মাস পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন স্বৈরাচার হাসিনা তার কাছে পদত্যাগ পত্র জমাদেননি। এটি তিনি কি করে বলতে পারেন। তিনি এটি অস্বীকার করাকে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানকে  অস্বীকার করা। মানে রাষ্ট্রদ্রোহ কাজ করেছে। তিনি কোন ভাবেই রাষ্ট্রপতি হওয়ার অধিকার রাখে না। তাকে পদত্যাগ করতে হবে এবং অচিরেই তাকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD