1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ওসমানীনগরে সরকারী ভূমি দখলে না যেতে আলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ওসমানীনগরে সরকারী ভূমি দখলে না যেতে আলোচনা সভা

আতাউর রহমান কাওছার,
ওসমানী নগর(সিলেট)প্রতিনিধি::

ওসমানীনগরের গোয়ালাবাজারে সরকারী ভূমি দখল প্রতিহত করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের দিকে পরিষদের হল রুমে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বাজারের সরকারি ভূমি পুরাতন গরুর হাটে স্থানীয় হকারদের পুনর্বাসন, বণিক সমিতির কার্যালয় স্থাপন ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড স্থাপনের দাবী উঠলে বাজার ইজারার বিষয় তুলে ধরলে এ ভূমিটি কারো দখল না যেতে সবাই ঐক্যবদ্ধ হন।

গোয়ালাবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমগীরের সভাপতিত্বে ও সচীব সামছুল আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য গয়াছ মিয়া, শ্রমিক নেতা জিলু মিয়া, রজিউর রহমান মানিক, বাজার পরিচালনা কমিটির সভাপতি আনহার আহমদ, সহসভাপতি হাজী কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক মনির আলী, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ আবু, ইউপি সদস্য বেলাল আহমদ, লেবু মিয়া, রুকেয়া বেগম, মনোয়ারা বেগম, ছামেলি বেগম, শাহিন মিয়া, বণিক সমিতির সভাপতি শাহ আশিক মিয়া, সাধারণ সম্পাদক কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক নেপুর গুণ, ইজারাদার শহিদ আহমদ সুফি প্রমুখ।

প্রসঙ্গত, গত ১১অক্টোবর সকালে গোয়ালাবাজার পুরাতন গরুর হাটে হকারদের একটি অংশ নির্মাণ সামগ্রী নিয়ে দখল করতে যান। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, বাজারের গরুর হাট গয়নাঘাট এলাকায় স্থানান্তরিত হলে প্রায় সাড়ে ১৭ শতক ভূমি খালি হয়। সে সময় অস্থায়ী ঘর তৈরী করে স্থানীয় হকাররা একটি অংশে বসে এবং বাকি অংশে ছাগলের হাট ও গণশৌচাগার স্থাপন হয়। গত বছরের ২৬ অক্টোবর অগ্নিকান্ডে দোকানগুলো পুড়ে গেলে নতুন করে আবার তারা এখানে বসার চেষ্টা করলে বাজারের ইজারাদারসহ সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুমতি দেয়া হয় নি। বিষয়টি নিয়ে উভয় পক্ষ উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD