1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এস আলমের ১১ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের বিক্ষোভ। লক্ষ্মীপুর জেলা ওলামা মাসায়েখের সমিট অনুষ্ঠিত দীর্ঘ দুই তিন বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মুরাদনগরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়ার মৃত্যু ব্রাহ্মণপাড়ায় কাঠের ব্যবসার বিরোধে হত্যার অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় নৌকা (ইঞ্জিনসহ) আটক

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনাবাহিনীর অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার পঠিত

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনাবাহিনীর অভিযান ভারত থেকে চোরাই পথে আনা মোটরসাইকেল সহ দুই চোরাকারবারি আটক ৯৯ বস্তা চিনি জব্দ

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা একটি মোটরসাইকেল সহ দুই চোরাকারবারিকে আটক এবং ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।নেত্রকোনা জেলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ইয়ামা R 15 সহ দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হচ্ছে কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজমের ছেলে বিমল হাজম। আটক ব্যক্তিরা বাইকটি বর্ডার এলাকা থেকে অবৈধভাবে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।আটক ব্যক্তিদ্বয় ও মোটরসাইকেলটি কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।অপরদিকে সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয় ভারত থেকে অবৈধ ভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি ।আটককৃত চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD