1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন আরএমপি’র পুনাক সভানেত্রী। দৈনিক নয়া কণ্ঠ         

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন আরএমপি’র পুনাক সভানেত্রী।

রাজশাহী ব্যুরো ঃঅদ্য শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ) সকাল ১১.৩০ টায় আরএমপি পুলিশ লাইনস্ শাপলা গেইট সংলগ্ন পুনাক ভবনে “পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র” এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী ও আরএমপি, পুনাকের সভানেত্রী মাহবুবা আক্তার শিউলী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র” এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার ও পুনাক উপদেষ্টা মোহাম্মদ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন হচ্ছে পুনাক । দীর্ঘ পথ চলায় পুনাক বাংলাদেশ পুলিশ পরিবারের কল্যাণে সগৌরবে কাজ করে যাচ্ছে। এছাড়াও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শ্রদ্ধাবোধ ও মেধা বিকাশে সহায়তা করছে।

তিনি আরও বলেন, পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে আরএমপি পুনাকের দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এই বিক্রয় কেন্দ্র  থেকে  পুলিশ পরিবারের সদস্যদের ও রাজশাহীর বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন হস্তশিল্প ন্যায্য মূল্যে ক্রয় করে সাধারণ জনগণসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরপর পুনাক সভানেত্রী ও আরএমপির কমিশনার বিক্রয় কেন্দ্র  পরিদর্শন এবং পণ্যে মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য উৎপাদনে পুনাক সদস্য ও ক্ষুদ্র  উদ্যোক্তাদের  ভূয়সী প্রশংসা করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি পুনাকের সহসভানেত্রী ফাহমিদা নাহার, সাধারণ সম্পাদিকা আয়েশা সাইফ এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাক পরিবারের সদস্যগণসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ ।

উল্লেখ্য, পুনাক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্রে হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি, সিল্কবাটিক শাড়ি, সিল্ক বাটিক থ্রি পিস, বুটিক্সের থ্রি পিস, মাটির তৈজসপত্র, কাঠের তৈরি ঘরের সরঞ্জাম, থ্রি পিস, কাঠের অর্নামেন্টস, ক্যানভাস, জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের জামা, সরিষার তেল, অর্গানিক গুঁড়ো মসলা, স্ন্যাকস আইটেম, হোমমেইড পিঠা , কেক, পেস্ট্রি,পুডিং সহ বিভিন্ন ধরনের খাবার  পাওয়া যাবে ও অর্ডার নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD