1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস। ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক।

চাঁপাইনবাবগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁদাবাজি, হয়রানি ও বর্বর নির্যাতনের অভিযোগে তিন পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে । এই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন বাদী হয়ে ডা. ইসমাইল হোসেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলাহাট এলাকায় এবং তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কনসালটেন্ট (অর্থো-সার্জারি) হিসেবে কর্মরত।

এ মামলায় তিনজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার সাবেক উপ পিরদর্শক (এসআই) আবু আব্দুল্লাহ জাহিদ, কনস্টেবল খাদেমুল ইসলাম এবং গোমস্তাপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থার সাবেক এসআই আবু আব্দুল্লাহ জাহিদ ডা. ইসমাইল হোসেনকে বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। ডা. ইসমাইল চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে গত ১২/০৬/১৯ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিমোড় এলাকায় অবস্থিত সেবা ক্লিনিকে ডা. ইসমাইল হোসেনের চেম্বারে এসে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে ডা. ইসমাইল হোসেনকে গালিগালাজ করে সাবেক এসআই আবু আব্দুল্লাহ জাহিদ শার্টের কলার চেপে ধরে মারধর করে। পরবর্তী সময়ে ডা. ইসমাইলকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হয়রনি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD