1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত
গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১ হাজার ৮ শত ৩০  জন জেলের মধ্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে ১২২ জন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার চার ইউনিয়ন চত্বরে এ চাউল বিতরণ করা হয়। এরমধ্যে  উজানচর ইউনিয়নে ৪৭৫, দৌলতদিয়া ইউনিয়নে ৫৮৪, দেবগ্রাম ইউনিয়নে ৫৬৯ ও ছোট ভাকলা ইউনিয়নে ৮০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাস প্রমুখ।
পৌরসভার প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ১৩ই অক্টোবর মধ‍্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD