অক্টোবর ১১, ২০২৪, ১:০৫ এ.এম
গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ চাউল বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার নিবন্ধিত ১ হাজার ৮ শত ৩০ জন জেলের মধ্যে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্ত্বরে ১২২ জন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার চার ইউনিয়ন চত্বরে এ চাউল বিতরণ করা হয়। এরমধ্যে উজানচর ইউনিয়নে ৪৭৫, দৌলতদিয়া ইউনিয়নে ৫৮৪, দেবগ্রাম ইউনিয়নে ৫৬৯ ও ছোট ভাকলা ইউনিয়নে ৮০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের সহকারী ফিল্ড এ্যাসিসটেন্ট কৃষ্ণ লাল দাস প্রমুখ।
পৌরসভার প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গত ১৩ই অক্টোবর মধ্যরাত থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরনসহ যে কোন ধরণের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এসময় সকল জেলের এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM