1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

গোয়ালন্দে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব‍্যবস্থা নিতে মহাসড়কে ঘন্টা ব‍্যাপী মানববন্ধন অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 112.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব‍্যবস্থা নিতে মহাসড়কে ঘন্টা ব‍্যাপী মানববন্ধন অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে জরুরী ব‍্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নদী শাসন ও সম্প্রতি ভাঙ্গন বন্ধের দাবিতে এসময় বক্তব্য রাখেন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোহন মন্ডল, দেবগ্রাম এলাকার স্থানীয় বাসিন্দা ডাঃ আবুল হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম,  দেবগ্রাম এলাকার তরুণ সমাজসেবক মো. জামাল মুন্সী প্রমুখ
মানববন্ধনে স্থানীয়রা বলেন, বিগত ১৫/১৬ বছর আওয়ামীলীগ সরকারের এমপি ও স্থানীয় জনপ্রতিনিধি ভাঙ্গন রোধে শুধু আশ্বাসই দিয়ে গেছেন। ইতিমধ্যে ৪ টি মৌজার ৪০/৫০ বিঘা জমি বিলীন হয়ে গেছে। অবিলম্ব ভাঙ্গন রোধে কিছু না করা হলে আমরা অনশন কর্মসূচি করতে বাধ‍্য হবো। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দ্রুত ব‍্যবস্থা নেয়ার দাবি জানান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র বলেন, আমি ভাঙ্গনের স্থান পরিদর্শন করে ইতিমধ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় ১০ হাজার বস্তা জিও ব‍্যাগ ফেলবে এবং দেবগ্রাম এলাকার ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই ব‍্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD