1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শ্রীপুর উপজেলা বিএনপির সমন্বয় বৈঠক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শ্রীপুর উপজেলা বিএনপির সমন্বয় বৈঠক

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাগুরা জেলা বিএনপির সিনিয়র নেতা মাগুরা জেলা জজ কোর্টের আইনজীবী এ্যাড, আব্দুর রশিদ এর মাগুরা বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫ ই আগস্ট ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিএনপির মিছিল মিটিংয়ে যোগদান ও বিভিন্ন নৈরাজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই সমন্বয় বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় এ্যাড, আব্দুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সদস্য মোঃ মিলন মন্ডল, শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, সিনিয়র যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বিশ্বাস।

এছাড়া আরো বক্তব্য রাখেন, দারিয়াপুর ইউনিয়ন সভাপতি নওশের আলী মোল্যা, সাধারণ সম্পাদক মকিদ হাসানসহ শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপিও অঙ্গ সংগঠনের  সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি সকল নেতারা নৈরাজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার একাত্মা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD