1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) অবিলম্বে ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব ম
কিবরিয়া চৌধুরী হেলিম, ডাঃ আবুল হোসেন, শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল নেত্রকোণায় একটি সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটি বাংলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) দীর্ঘদিন যাবৎ ভিসি’র পদ শুণ্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে নেত্রকোণার কোন কৃতি সন্তানকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য রাষ্ট্রপতির প্রতি জোর দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD