1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা মমতাজ চৌধুরীর গণসংযোগ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২২১ বার পঠিত

নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতা মমতাজ চৌধুরীর গণসংযোগ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। আওয়ামী লীগ -বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কোমরবেঁধে গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, রাস্তার মোড়ে মোড়ে গণসংযোগ শুরু করেছেন। বিশেষ করে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের যেন হিড়িক পড়ে গেছে। এসব মনোনয়ন প্রত্যাশীরা জনগনের দোরগোড়ায় গিয়ে খোঁজখবর নেয়াসহ প্রার্থীতার জানান দিয়ে দোয়া চেয়ে নিচ্ছেন। শুভেচ্ছা বিনিময় করছেন নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি অনেকে আবার দৌড়-ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে। এদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন।

মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগকে ঐক্যবদ্ব করতে ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পাশে থেকে কাজ করার লক্ষে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইছেন। তিনি নৌকায় ভোট চেয়ে এই আসনের গ্রামে গ্রামে ঘুরছেন। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে আরো গতিশীল করতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্বের পক্ষ শক্তিকে হারতে দেওয়া যাবেনা বলে জনগনের কাছে আর্জি রাখেন ।ইতোমধ্যেই তিনি নির্বাচনী এলাকা জুড়ে নৌকায় ভোট চেয়ে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করছেন। করছেন পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময়সভা। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, একমাত্র বঙ্গবন্ধুর নৌকাই পারে জাতিকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে”। তিনি নিজেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দাবি করে নৌকাকে বিজয়ী করতে ব্যাপক জনমত সৃষ্টি করেছেন। দীর্ঘ দুই যুগ যাবত তিনি এই আসনের ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায়-মহল্লায় নেতা-কর্মীসহ সাধারন মানুষের সঙ্গে সাক্ষাত করে গনসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি এই আসনের বিভিন্ন হাট বাজারে বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেলের শোডাউনসহ এলাকার তৃনমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গনসংযোগ, পথসভা এবং মতবিনিময় করে যাচ্ছেন। এসময় তিনি সাধারণ ভোটারদের কাছে সরকারের নজিরবিহীন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD