1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান ঢাকার বিমান বন্দরে আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান ঢাকার বিমান বন্দরে আটক

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকায় শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ইমিগ্রেশন পুলিশের হাতে আটক নজরুল ইসলাম খান জেলা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক এম এন এ মরহুম আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভায় তিন বারের নির্বাচিত মেয়র। তিনি আরো জানান, সকালে নজরুল ইসলাম খান বিমান বন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে।
পরবর্তীতে নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD