1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

নালিতাবাড়ীর নব-মুসলিম সুফিয়ানের পাশে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নালিতাবাড়ীর নব-মুসলিম সুফিয়ানের পাশে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নব-মুসলিম আবদুল্লাহ আল সুফিয়ানের পাশে থাকার আশ্বাস দিয়েছে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন।

রবিবার (৮ সেপ্টেম্বর)
সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাতের পর এই ঘোষণা দেয় সংগঠনটি।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে নব-মুসলিম আব্দুল্লাহ আল সুফিয়ানকে ইসলামী কিছু উপহার দেওয়া হয়।

অল্প বয়সে সুফিয়ানের এই ইসলাম ধর্ম গ্রহনকে সাধুবাদ জানিয়ে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্যরা বলেন সুফিয়ানের যেকোন বিপদ-আপদে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এসময় সংগঠনের অন্যতম সদস্য আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসেন, মিঠুন আহমেদ, ফরিদুল ইসলাম শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- যে গত ‌৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে এফিডেভিট করার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া গ্রামের শান্ত চন্দ্র সরকার (২০) (আবদুল্লাহ আল সুফিয়ান)। সে ওই গ্রামের শ্রী নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে।

এবিষয়ে নব-মুসলিম সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমাকে কেউ কোনো প্রলোভন দেখাইনি। তিনি আরো বলেন, বন্ধুদের কাছ থেকে নিয়ে কিছু ইসলামী বই পড়েছি এবং বিভিন্ন ইসলামিক বক্তার আলোচনা শুনেছি, যার ফলে ইসলাম ধর্মের মাঝে শান্তি আছে বলে আমার মনে হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার অনেক ভালো লাগছে।

হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পরপরই প্রশংসাই ভাসছেন এই যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সরাসরি অনেকেই তাকে শুভেচ্ছা ও সাধুবাদ জানাচ্ছে।

মানব কল্যাণ সংস্থা ইনসাফ ও ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনসহ বেশ কিছু সংগঠন নব-মুসলিম আব্দুল্লাহ আল সুফিয়ানের পাশে দাঁড়িয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD