1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

রপ্তানি বন্ধ থাকলেও রাজশাহীতে চড়া ইলিশের বাজার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

রপ্তানি বন্ধ থাকলেও রাজশাহীতে চড়া ইলিশের বাজার ।

রাজশাহী ব্যুরো ঃ দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না জাতীয় এই মাছের দাম, বরং সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে যাচ্ছে। আগে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির কারণ হিসেবে ভারতে ইলিশ রপ্তানির কথা বলতেন, তবে এখন রপ্তানি বন্ধ হলেও দাম কমেনি।

ব্যবসায়ীদের দাবি, মৌসুম শেষের দিকে এবং নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় ইলিশের সরবরাহ কমে গেছে।

এদিকে ভোক্তারা মনে করছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ইলিশের দাম বাড়িয়ে রেখেছে। ইলিশ মাছ ধরার পর তা আড়ৎদার এবং খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ক্রেতার কাছে পৌঁছায়, ফলে দাম বেড়ে যায়।

বড় ইলিশ এখন ভোলাসহ অন্যান্য উপকূলীয় এলাকায় কেজি প্রতি ১,৪০০-১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে, আর ছোট ইলিশের দাম কেজিতে ৯০০-১,২০০ টাকার মধ্যে।

বরিশাল, ভোলা, চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় ইলিশের দাম এখনও চড়া। জেলেদের দাবী মাছ ধরতে গিয়ে তারা বেশি খরচ করছেন কিন্তু মাছ পাচ্ছেন কম।

যদিও স্থানীয় মৎস্য কর্মকর্তারা আশা করছেন, আগামী দিনে মাছের উৎপাদন বাড়লে দাম কিছুটা কমতে পারে।

রাজশাহীর নিউমার্কেট , সাহেব বাজার , নওদাপাড়া , শালবাগান  বাজার  মাছপট্টি ঘুরে দেখা গেছে, বাজারে  বেড়েছে ইলিশ মাছের দাম। ১ টা কেজিপ্রতি ১৫০০-১৮০০ টাকা। ২  টায় কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২০০-১৪০০ টাকা।

আবার আকারভেদে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আরো চরা দামে। স্থিতিশীল নেই ইলিশ মাছের দাম। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে ইলিশ মাছ শুধু স্বপ্ন, চড়া দামের কারনে।

ইলিশ মাছ ভোগ করছে শুধু এক শ্রেণীর অসাধু, ঘুষখোর,ও কালো টাকার মালিকরা।

রাজশাহী সাহেববাজারের  ইলিশ ব্যাবসায়ী মুন্সীদাঙ্গার মোমিন বলেন, বরিশাল ও চট্টগ্রাম ঘাটে ইলিশ মাছ সংকট থাকায় বেড়েছে ইলিশের দাম। তাছাড়া পদ্মার ইলিশ দেখা মিলে না । কিন্তুু বাস্তবতার চিত্র ভিন্ন এখন ভরা মৌসুম মিলছে ঘাটে ইলিশ মাছ। তারপরেও কেন ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। কারণ হচ্ছে সিন্ডিকেট? এই সিন্ডিকেট ভেঙে ইলিশ মাছ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD