1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

নওগাঁয় জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নওগাঁয় জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন

আবু রায়হান রাসেল,নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর রানীনগর উপজেলার কুজাইল বাজারে সরকারি জরিপ কৃত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে ঝুঁকিপূন স্থানে ভবন নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর ) বেলা ১২টায় উপজেলা কুজাইল বাজার মোড়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুস সালাম, রওশন আরা সহ অন্যান্য স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন- কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন শেষে নির্ধারিত জায়গায় ভবন নির্মান না করে নদীর ধারে পাকা ৪০টি দোকান ঘর অপরিকল্পিত ভাবে ভাংচুর করে ভবন নির্মান না করে নির্ধারিত জায়গায় ভবন নির্মানের দাবি জানান তারা।

রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সাথে ফোনে কথা বলে তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীরা আমার নিকট একটি আবেদন করেছেন।  আমি সম্প্রতি এখানে যোগদান করেছি, আমার জানা মতে কুজাইল বাজারে গ্রামীণ হাট বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন সরকারি জরিপ কৃত মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া  দরপত্র ও হয়েছে। যারা দখলে আছে তাদের ঘর সরে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তিনি নওগাঁ জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।

এ বিষয়ে নওগাঁর এল,জি,ইডি‘র নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহমেদ এর এর সঙ্গে কথা বললে তিনি জানান, যে নির্ধারিত জায়গায় মাটি পরীক্ষা করা হয়েছে সেখানেই ভবন নির্মাণ করা হবে এর ব্যতিক্রম করা হবে না বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD