1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার।

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার: রাজশাহীতে ধর্ম উপদেষ্টা। দৈনিক নয়া কণ্ঠ                

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার: রাজশাহীতে ধর্ম উপদেষ্টা।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে  রাজশাহীতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার ০৭ সেপ্টেম্বর  রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।

তিনি আরো বলেন, এগুলো বিতর্ক সৃষ্টির বয়াব, আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেবো না। আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।

হজ্বের প্যাকেজ মূল্য কমানোর পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হজ্বের প্যাকেজ মূল্য কমানো নিয়ে কাজ করে যাচ্ছি। হাজিগণ  যে টাকা দেয় তা থেকে এক পয়সাও আমরা ধর্মমন্ত্রণালয় রাখি না। হাজিদের এক কোটি টাকার আমরা ঔষধ দেই। ৮০ জন ডাক্তার, ২০-৩০ জন নার্স ব্রাদার্স আমরা সাথে রাখি। স্থায়ী চিকিৎসা প্রদান করি। কেউ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করি। এছাড়াও সৌদি আরবের সাথে যেসব চুক্তি আছে সেগুলো দিয়ে থাকি। এগুলো হাজিগণের  কাছে নেই না।

এছাড়াও হজ্বের যে মূল খরচ থাকা, খাওয়া, বিমান ভাড়া, এবং সৌদি সরকারকে একটি নির্দিষ্ট খরচ দিতে হয়।

তিনি বলেন এই মাসেই সৌদি হজ্ব মন্ত্রীর সাথে দেখা হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি হাজিদের জন্য যে যে খাতে কমানো যায় এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সে মোতাবেক প্যাকেজ ঘোষণা করতে চাই।

এছাড়াও পূজায় হামলার বিষয়ে বলেন, হামলা হবে এমন কোন পরিস্থিতি নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি। কোথাও কিছু হলে সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও মাদ্রাসার ছাত্রদের পূজোর সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহাড়া দিবে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু। তারাই ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD