1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহীতে আস-সালাফিয়্যাহ মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে  আন্দোলন। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

রাজশাহীতে আস-সালাফিয়্যাহ মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে  আন্দোলন

রাজশাহী ব্যুরো ঃ মাদরাসা সংস্কার আন্দোলনের উত্থাপিত দফাসমূহঃ-

১।আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট এবং দূর্নীতিবাজ প্রিন্সিপাল সাইদুর রহমানের পদত্যাগ চাই।

২। আওয়ামী ফ্যাসিস্ট এর দোশর বারকুল্লাহ বিন দুরুল হুদার দালাল, অত্যাচারী এবং নৈতিক স্খলিত অযোগ্য শিক্ষক মাকসুদুর রহমান সহ সকল দালাল শিক্ষকদের পদত্যাগ চাই।

৩। চার এবং পাঁচ আগস্ট, সেই সাথে জুলাই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত মাদরাসা ইশাআতুল ইসলাম আস- সালাফিয়্যার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদত্যাগ চাই।

৪। রাজশাহীতে পাঁচ আগস্ট আমাদের ভাইদের উপর প্রকাশ্যে হামলার পেছনে কেন মাদরাসাকে ব্যবহার হলো এর জবাব চাই। (মাদরাসা থেকে হামলাকারীদের নিকট খাবার সরবারহ করা হলো কেন? এবং সেই সাথে মাদরাসায় অস্ত্রের মজুদ কেন রাখা হলো তার জবাব চাই।) (এহেন কাজের সাথে জড়িত মুসা খাদেম, মাকসুদুর রহমান, আব্দুল্লাহ তারেক, বোর্ডিং সুপার তারেক মনোয়ার এর অপসারণ চাই)

৫। আমাদের মাদরাসার খাবার এবং পড়ালেখার মান উন্নয়ন করতে হবে।

৬। মাদরাসার কোমল মতি বাচ্চাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন ও জুলুম বন্ধ করতে হবে। অন্যায় ও জুলুমকারী শিক্ষকদের জবাব দিহীতার আওতায় আনতে হবে।

৭। সকল প্রকার পক্ষপাতমূলক আচরণের কবর রচনা করতে হবে।

৮। মাদরাসার প্রাক্তন ছাত্রদের মাদরাসায় আসার ব্যবস্থা করতে হবে এবং মাদরাসায় অ্যালামনাই চালু করতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD