1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন। আদমদীঘিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম।

গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ অনুষ্ঠিত।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এ শহীদী মার্চ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ। এসময় শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল হোসেন আকন্দ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মোর্শেদ জিতু, ফারহান ফুয়াদ তুহিন, লিপু, মনি, চৈতি, সোহান, তৌহিদুর রহমান, আশরাফুল, সজীবসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD